নিজস্বপ্রতিবেদক

দফায় দফায় সংঘর্ষের পর শান্ত সাভার, বন্ধ শতাধিক কারখানা

শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ওসি আহত: পুলিশের গাড়িতে আগুন, ২০০ কারাখানায় ছুটি



ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধ ও অন্যায়ভাবে ছাঁটাই বাতিলের দাবিতে ঢাকার সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা।

বুধবার (৪ নভেম্বর) সকালে হেমায়েতপুরের পদ্মার মোড়, হেমায়েতপুর বাসস্ট্যান্ড ও উলাইল এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করে। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকেরা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। সংঘর্ষ ও হামলার ঘটনায় সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং পাঁচ সাংবাদিকসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *