নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বরেই ফিরছেন জননেত্রী শেখ হাসিনা, মেহনতী মানুষের হাত ধরেই হবে বাংলাদেশ পুনরুদ্ধার: লতিফ বিশ্বাস




সিরাজগঞ্জ প্রতিনিধি:

 

নেত্রীর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের আগেই প্রস্তুত থাকার আহ্বান লতিফ বিশ্বাসের

 

অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে। বাংলাদেশের গণমানুষের অবিসংবাদিত নেত্রী, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরেই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন করবেন।

 

দলীয় নেতাকর্মী ও দেশবাসীর উদ্দেশে দেওয়া এক গুরুত্বপূর্ণ বার্তায় তিনি বলেন —

“নেত্রী ফিরছেন ডিসেম্বরেই। এর মধ্যে যদি, কিন্তু কোনো এক্সকিউজ নেই। বাংলাদেশকে পুনরুদ্ধারের এই প্রত্যাবর্তন হবে সাধারণ মেহনতী মানুষের হাত ধরেই, তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়েই। সুতরাং প্রস্তুত থাকুন নেত্রীর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন সফল করার জন্য।”

লতিফ বিশ্বাস বলেন, আওয়ামী লীগ শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি একটি অনুভূতির নাম, মুক্তিযুদ্ধের চেতনার বাতিঘর। আজ যখন স্বাধীনতা বিরোধী অপশক্তি দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিতে চায়, ঠিক তখনই আশার আলো হয়ে ফিরছেন বঙ্গবন্ধু কন্যা। তাঁর এই প্রত্যাবর্তন কোনো সাধারণ রাজনৈতিক কর্মসূচি নয়, এটি বাংলাদেশকে আবারও মুক্তিযুদ্ধের ধারায় ফিরিয়ে আনার লড়াই।

 

তিনি সিরাজগঞ্জসহ সারাদেশের সকল স্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে, সকল ভেদাভেদ ভুলে রাজপথে থাকার আহ্বান জানান।

 

আহ্বানে:

সিরাজগঞ্জের মাটি ও মানুষের নেতা, বর্ষীয়ান রাজনীতিবিদ জননেতা আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস (সাবেক মন্ত্রী)

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *